তিশা ও আজাদের ‘আলো ছায়া’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৯
 
রোজিনার (তিশা) স্বামী মোখলেস (আজাদ) অনেক দিন পর দেশে ফিরেছেন বউকে কানাডা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু তার সাথে এ কোন বিদেশিনী? গ্রামের মানুষ এ নিয়ে শুরু করে সমালোচনা। 
 
এদিকে ঐ বিদেশিনী মোখলেস ছাড়া আলাদা ঘুমাতেও নারাজ। মোখলেসের এ অবস্থা দেখে রোজিনার কান্নায় গ্রামের লোকজন তার বাড়িতে আসতে থাকলে ঘটে নানা ঘটনা...। 
 
গল্পটি দেখা যাবে তানজিন তিশা ও আজাদ অভিনীত টেলিফিল্ম ‘আলো ছায়া’তে। রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। চ্যানেল আইতে প্রচার হবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর