নেত্রকোনার খালিয়াজুরীতে স্থানীয় থানা পুলিশ বিএনপি অঙ্গ সংগঠনের দুই নেতাকে আটক করেছে। গতকাল সোমবার গভীর রাতে এক অভিযানে তাদের আটক করা হয়।
উপজেলা সদরের সরকারি খাদ্য গুদাম এলাকা থেকে আটক হওয়া ওই দু’জনের একজন খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (২৭) ও অন্যজন হলেন উপজেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন (২২)। তারা খালিয়াজুরী পুরানহাটি গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, আটককৃতরা খালিয়াজুরী খাদ্য গুদাম এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তেতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
