পূর্বধলায় নাশকতার আশঙ্কায় আটক ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০০
নেত্রকোনার পূর্বধলায় নাশকতার আশঙ্কায় বিএনপি নেতা বাবুল খান (৫৫) ও যুবদল নেতা মাহবুব আলম আজাদ (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়।
 
আটককৃত বাবুল খান উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের বৈালাম গ্রামের মৃত হোসেন খানের ছেলে। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহবুব আলম আজাদ উপজেলা সদরের গার্লস স্কুল রোড এলাকার আব্দুল কুদ্দুছ মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান থানা যুবদলের সদস্য।
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা কাজে প্রস্তুতিকালে ওই দুইজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস