তরুণ ফোক গায়িকা ফারজানা মিশুর ‘কী লাভ হইলো’ গানটির প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এস এ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। সালেহ আহমেদের কথায় গানটির সুর করেছেন রেদোয়ান। মিউজিক করেছেন মুশফিক লিটু।
ফোক ও রকের মিশ্রনে গাওয়া গানটির নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে মিশু বলেন, সেই ছোট বেলা থেকেই গান গাই। এখনও নিয়মিত স্টেজ পারফর্ম করছি। এতোদিন গান প্রকাশ করিনি। নিজের প্রথম কাজটি যেন ভালো হয় এ আশায় আশায় ছিলাম। আজ আমার প্রথম গানের ভিডিও প্রকাশ পেলো। আমা করি নতুন হিসেবে দর্শক শ্রোতারা আমার পাশে থাকবেন। গানটি আশা করি সবার ভালো লাগবে।’
সৌমিত্র ঘোষ ইমন বলেন, মিশু এক কথায় অসাধারণ গায়। তার গানে আমি মুগ্ধ। আমার বিশ্বাস ফোক শিল্পী হিসেবে গানটি দিয়ে সে আলোচিত হয়ে উঠবে। আর গানটির সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণের চেষ্ঠা করেছি আমি। আশা করি ভিডিওটি দেখে সবাই আনন্দ পাবেন। ম্যাক্সব্যাগ প্রেজেন্ট গানটির অডিও জিপি মিউজিকেও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ফারজানা মিশু।
ইত্তেফাক/ রেজা
