যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোরের পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. শাহাদত হুসাইন আটক হয়েছেন।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে তার কর্মস্থল যশোর সদর উপজেলার পদ্মবিলা সিনিয়র মাদ্রাসা থেকে ঝিকরগাছার বাকড়ায় ফেরার পথে রূপদিয়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, ‘উনার নাম যদি আবু সাঈদ মো. শাহাদত হয়ে থাকে তাহলে তিনি আটক হয়েছেন।’
ইত্তেফাক/ইউবি
