স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ জোটবদ্ধভাবে করবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যদি কোনো গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে তা হলে আইন শৃঙ্খলা বাহিনী এর ব্যবস্থা নিবে।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, প্রাধান প্রকৌশলী ব্রিগেডিয়ার এম এ মোহী পিএসসি, স্বাস্থ্য বিভাগের পরিচালক ঢাকা বিভাগ ডা. নিতীশ কান্তি দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালান করেন ডা. শান্ত ত্রিবেদী। পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
