বাগেরহাটের মোংলা থেকে আহরণ নিষিদ্ধ ৩৫টি কচ্ছপসহ মিলন অধিকারি (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে কচ্ছপসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মিলন অধিকারি মোংলা উপজেলার দিগরাজ গ্রামের প্রয়াত বনমালী অধিকারির ছেলে।
র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মিলন অধিকারির বাড়িতে অভিযান চালিয়ে ৩৫টি কচ্ছপ উদ্ধার করে। আহরণ নিষিদ্ধ কচ্ছপ রাখার অভিযোগে তাকে আটক করা হয়। প্রতিটি কচ্ছপের ওজন পাঁচশ গ্রামের মতো।
ইত্তেফাক/ইউবি
