কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০
কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে বিএনপির ৪৯ জন এবং জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী।
 
জানা যায়, জেলার কোতয়ালী মডেল থানা পুলিশ আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপি-জামায়াতের ২০ জনকে গ্রেফতার করেছে। এছাড়া দাউদকান্দিতে ৯ জন, সদর দক্ষিণের ৩ জন, দেবিদ্বারে ৬ জন, চৌদ্দগ্রামে ৫ জন, চান্দিনায় ৩ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, বরুড়ায় ৩ জন, লাকসামে ২ জন, মনোহরগঞ্জে ২ জন, হোমনায় ৩ জন, তিতাসে একজন ও মেঘনায় একজনকে গ্রেফতার করা হয়। 
 
জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইও-১ মো. মাহাবুব মোর্শেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে