বিমানের টিকেট কাটলেই ৫ শতাংশ ছাড়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫
পর্যটকদের জন্য ভ্রমণ আরো সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে টিকেটশালা.কম (www.ticketshala.com)। পর্যটকরা এখন থেকে নিজেদের পছন্দ মতো দেশি/বিদেশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও বিভিন্ন এয়ারলাইন্সের টিকেটে ৫ শতাংশ ছাড় পাচ্ছেন টিকেটশালা.কমে। 
 
বাংলাদেশ ও পৃথিবীর যেকোনো দেশে যেতে বিমানের টিকেট, হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ টিকেটশালা.কমে অনলাইনে বুকিং ও পেমেন্ট করলেই নগদ ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া সাশ্রয়ী মূল্যে টিকেটশালা.কমে রয়েছে হানিমুন প্যাকেজ, কাপল প্যাকেজ, ফ্যামিলি বা কর্পোরেট ইভেন্ট প্যাকেজ। বিশেষ বিশেষ দিবস যেমন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও টিকেটশালা.কমের রয়েছে আকর্ষণীয় প্যাকেজ।   
 
টিকেটশালা.কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার পারভেজ বলেন, সাধারণত আমরা উন্নত সেবার পাশাপাশি, পণ্য ও সেবার মূল্য কম নিয়ে থাকি, এখন আমরা বিশেষ ছাড় ঘোষণা করেছি। অনলাইনে বুকিং ও পেমেন্টকে উৎসাহিত করার জন্য এই ছাড়। টিকেটশালা.কমের মাধ্যমে পর্যটকরা কম টাকায় আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, সবেচেয়ে ভালো হোটেলে থাকার সুবিধা ও বিমানের টিকেট কাটতে পারবেন।
 
শুধু নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় টিকেটশালা.কম। ভ্রমণে গেলে যেকোনো প্রকার তথ্য যেমন কোথায় ঘুরবেন, কোথায় খাবেন ইত্যাদি সহযোগিতা করার জন্য টিকেটশালা.কম সদা প্রস্তুত। টিকেটশালা.কম ওয়েবসাইট ছাড়াও থাকছে ২৪ ঘণ্টা কল সেন্টার ও লাইভ চ্যাট সুবিধা। যে কোন প্রয়োজনে কল করতে পারেন ০৯৬৬৬৭৭০০৬৬ নম্বরে। তাছাড়া সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্যে আকর্ষণীয় অফার ও প্যাকেজ নিয়মিত দেয়া হয়  টিকেটশালা.কম-এর ফেসবুক পেজে (https://www.facebook.com/ticketshala)।