পূর্বধলায় দুই যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্দুস সামাদ আজাদ (৩৫) ও সুজন বেপারী (৩২) নামের দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ উপজেলার হোগলা ইউনিয়নের চিলাইগাতী গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। সুজন বেপারী উপজেলা সদরের স্টেশন রোড এলাকার আব্দুল মোতালেব বেপারীর ছেলে। সে উপজেলা যুবদলের সদস্য।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে গত সোমবার রাতে নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। এছাড়া উপজেলা সদরের পূর্বধলা ডিগ্রি কলেজ মোড়ে তারা একটি সিএনজিও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই বিএপি নেতা বাবুল খান ও যুবদল নেতা মাহবুব আলম আজাদকে আটক করে।

পরে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে সামাদ, সুজনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫/২৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

ইত্তেফাক/নূহু