কমলনগরে বিএনপি জামায়েতের ১০ নেতা-কর্মী আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৬

কমলনগরে বিএনপি-জামায়েতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

আটককৃত উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা হলেন, শাহাবুদ্দিন রণি, পিতা মোতাহের হোসেন। মেহাম্মদ হোসেন, পিতা মৃত ওবাদুল হক। নূর আলম, পিতা দ্বিনুল ইসলাম। হাছান মাহামুদ, পিতা- সিরাজুল ইসলাম। আলী হোসেন পিতা- আলী আরশাদ। কাজল, পিতা-আলী হোসেন। জামায়াত-শিবিরের নেতা কর্মিরা হালেন মোহাম্মদ হোসেন, পিতা-আলী আহম্মদ। দেলোয়ার হোসেন পিতা- নূরুল ইসলাম। আবদুর রহিম, পিতা- মৃত নজির আহম্মদ। রেদোয়ান হোসেন বাহার, পিতা- নুরনবী ।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/নূহু