জেলার তানোর উপজেলায় ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’এর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমাড়ী জগন্নাথপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে বাবু লাল (২৮)।
‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’ বগুড়া শাখার এসআই আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাবুলাল নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
