হাটহাজারী মডেল থানা পুলিশ মোঃ দিদারুল আলম(৩০)নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে বলে জানা গেছে। মোমবার দিবাগত রাত ৩টার দিকে এক বছরের সাজাপ্রাপ্ত উক্ত আসামিকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী এ এস আই নুরুল আমিনের সাথে কথা বলে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আটক ব্যক্তির এক বছরের সাজা হয়েছিল। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মদনহাট এলাকা থেকে নেশাগ্রস্থ অবস্থায় তাকে আটক করা হয়।
মোঃ দিদারুল আলম উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ মদনহাট এলাকার হাজী নুরুল আলম সারাং বাড়ীর মোঃ শফির পুত্র।
মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
