কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদের মধ্যে অধিকাংশই বিএনপির নেতা-কর্মী।
জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) ডিআইও-১ মো. মাহাবুব মোর্শেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস
