জয়পুরহাট জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন নাশকতার মামলার আসামি সহ ৩৮ জনকে গ্রেফতার করেছে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সরকার জানান, জেলার নাশকতার মামলার আসামি যারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল এমন ২০ জন ও অন্যান্য ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৪ জন, পাঁচবিবি থানা ৭ জন, কালাই ৩ জন, ক্ষেতলাল থানা ৩ ও আক্কেলপুর থানা ৩ জন। অন্যান্যদের নাশকতা সৃষ্টির সন্দেহজনক আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান জানান, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণের চেয়ে একটু বাড়তি সতর্কাবস্থায় থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
