ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৫৪ নেতা-কর্মী আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩১
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
 
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস