প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭'তে কর্তৃপক্ষের ভুলের খেসারত দিতে হলো সীমান্ত মজুমদার নামে এক পরীক্ষার্থীকে। নম্বরপত্র সংশোধনের পর অবশেষে জিপিএ-৫ পেয়েছে সে। সীমান্ত মজুমদার নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন ওছখালী আলীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশ নেয়।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়- হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় সে ৭১ পেয়েছে। এতে তার ফলাফল বিপর্যয় হয় এবং সে হতাশ হয়ে পড়ে। পরবর্তী সময়ে তার ওই বিষয়ের ব্যাপারে পুনঃনিরীক্ষার আবেদন করা হয়। পুনঃনিরীক্ষায় দেখা যায় শিক্ষার্থীর (সীমান্ত) উত্তর পত্রে ৯২ লেখা রয়েছে অর্থাৎ ৯২ পেয়েছে অথচ কর্তৃপক্ষ কম্পিউটার বা নম্বর ফর্দে ভুল করে ৯২ স্থলে ৭১ তুলে রেখেছেন। ফলে কর্তৃপক্ষের এ ভুলের খেসারত দিতে হয়েছে ওই পরীক্ষার্থীকে। সে দৈনিক ইত্তেফাক পত্রিকার হাতিয়া সংবাদদাতা কৃষ্ণচন্দ্র মজুমদারের ছেলে। উচ্চ শিক্ষায় সে সকলের আশীর্বাদ প্রার্থী।
ইত্তেফাক/এসএস
