বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বৃহস্পতিবারের রায়কে ঘিরে সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৪ নেতা-কর্মীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে, বিএনপির ১১ জন ও জামায়াতে ইসলামীর ২৩ নেতাকর্মী রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩০জন, কলারোয়া থানা সাতজন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানা এগারজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএম
