পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫১
ওআইসির মহাসচিব ইউসেফ আল ওসাইমিন আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য সাক্ষাৎ করেন।
 
ওআইসির মহাসচিব ১০ম ওআইসি পর্যটন মন্ত্রীগণের সম্মেলনে অংশগ্রহনের জন্য তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।
 
সাক্ষাৎকালে তারা ওআইসির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এতে আগামী মে মাসে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীগণের ৪৫তম সম্মেলনের বিষয়টি বিশেষভাবে স্থান পায়।
 
এছাড়া মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে সদ্যসমাপ্ত ওআইসির পর্যটনমন্ত্রীগণের ১০ম সম্মেলনের বিষয়ে অবহিত করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে