ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে জেলা বিএনপির সহ-সভাপতি নাসিরুল ইসলামসহ জামায়াত-শিশিবের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকালে সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।
এসপি ফারহাত আহমেদ জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরে ছাত্রদল ও শিবিরকর্মীরা উত্তপ্ত পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছিল। এমন সংবাদে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৩ জন নেতাকর্মীককে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আব্দুল লতিফ।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য রয়েছে।
ইত্তেফাক/কেকে
