নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৪
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মোকাবিলায় নোয়াখালী জেলাব্যাপী কড়া নজরদারিতে মাঠে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে।
 
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএম-পিপিএম সেবা জানান, আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্সে রয়েছে। কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। যারা নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
পুলিশ সুপার আরো জানান, বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় এবং পূর্বে নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও হত্যাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি-জামায়াতের ১০৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গত ৬দিনে জেলার বিভিন্ন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
ইত্তেফাক/আরকেজি