হতদরিদ্র চার অন্ধ যুবক উজ্জ্বল আগামীর প্রত্যাশায় শ্রুতিলেখকের সহায়তায় পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
নরসিংদি জেলার পূর্বকান্দি গ্রামের মো. মোকারম হোসেন, কুষ্টিয়া জেলার খাড়ারা গ্রামের মো. ওবাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলী এবং পাবনা জেলার চর রানিনগর গ্রামের মো. মাহফুজুল হক পাবনার মানবকল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
অন্ধদের লেখপড়ার জন্য প্রয়োজন ব্রেইল পদ্ধতি। অথচ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ সুযোগ নেই। পরীক্ষার জন্য প্রয়োজন শ্রুতি লেখকের। দরিদ্র এসব অন্ধের শ্রুতি লেখক সম্মানী তো দূরের কথা লেখাপড়ার করার ন্যুনতম আর্থিক ব্যয় নির্বাহ করার সক্ষমতা নেই। তার পরেও থেমে থাকেনি এসব সংগ্রামী দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষা জীবন।
ট্রাস্ট পাবনার-চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন জানান, মানব কল্যাণ প্রতিষ্ঠান থেকে তিনজন এমএ, সাতজন নবম শ্রেণি ও আটজন দশম শ্রেণিতে অধ্যায়ণ করছে।
ইত্তেফাক/ইউবি
