খালেদার সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজশাহী নগরজুড়ে পোস্টার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬
 
এতিমের টাকা আত্মসাতকারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজশাহী মহানগরজুড়ে বিপুল পোস্টার সাঁটানো হয়েছে।
 
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরের বিভিন্নস্থানে পোস্টার সাঁটানো হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার তৈরি ও সাঁটিয়েছে তা জানা যায়নি।
 
বুধবার সকালে এসব পোস্টার চোখে পড়ে মহানগরবাসীর। যাতে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির চিত্র তুলো ধরা হয়েছে। খালেদা জিয়ার দুর্নীতি জনগণের কাছে তুলে ধরতে এ পোস্টার লাগানো হয়েছে বলে পুলিশের ধারণা।
 
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণার কথা রয়েছে। এ রায়ের আগে খালেদা জিয়ার শাস্তির চেয়ে রাজশাহীর বিভিন্নস্থানে এ পোস্টার সাঁটানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি