আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন অপ্রিতিকর ঘটনা রোধে ব্রাহ্মণবাড়িয়ার শহরের গুরুত্বর্পূন স্থানে বিজিপি টহল দিচ্ছে।
বুধবার সন্ধ্যায় শহরের দুই প্লাটুন ও কসবায় এক প্লাটুনসহ তিন প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে টহল ও চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
