বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে বুধবার জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় হাসান উদ্দিন সরকারসহ সাতজনকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। বিচারক আগামী ১১ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা হাজাতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হলে পুলিশ হাসান উদ্দিন সরকারসহ চারজনকে আটক করে। অন্য ৩জনকে নগরীর বিভিন্নস্থান থেকে আটক করে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি
