হাটহাজারীতে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতা-কর্মীরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১০

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া হয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বৃহস্পতিবারের রায়কে ঘিরে পুলিশের সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি'র অন্তত ২২ জন নেতা-কর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে মডেল থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, দিনে ও রাতে বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে পুলিশ। ফলে পুলিশি অভিযানের অহেতুক ঝামেলা এড়াতে বাড়িঘর ছেড়ে গা ঢাকা দিয়েছেন তারা।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর আটকের সত্যতা স্বীকার করে ইত্তেফাককে জানান, আটক বিএনপি নেতাকর্মীদের বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু