আজ সকালে আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৪
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আজ সকালে রাজধানীর বকশী বাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতের উদ্দেশে আজ সকাল ১০টায় তার গুলশানের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে।
 
এদিকে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়াকে সাজা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গতকাল খালেদা জিয়ার আইনজীবী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই মামলায় খালেদা জিয়া খালাস পাবেন। আমরা বিকল্প কিছু ভাবছি না। মামলার অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। চেয়ারপারসন আদালতের প্রতি শ্রদ্ধাশীল। যে কারণে তিনি মামলা চলাকালে আদালতে উপস্থিত হয়েছেন। এই মামলায় খালেদা জিয়াকে ‘সাজা দেওয়ার সুযোগ’ নেই।
 
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, মামলায় আমরা দেখতে সক্ষম হয়েছি যে, দোষী সাব্যস্ত করার মতো কোনো ম্যাটেরিয়াল নেই। এখন জজ সাহেব কী করবেন এটা উনার ব্যাপার।
 
ইত্তেফাক/মোস্তাফিজ