সিরিয়ায় সরকারি-রুশ বাহিনীর বিমান হামলায় ১৩৬ জন নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৭
 
সিরিয়ায় সরকারি বাহিনী এবং রাশিয়ার বিমান হামলায় ১৩৬ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ২২ শিশু ও ২১ নারী রয়েছে। ৪৮ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ঘৌতা এলাকায় বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে।
IMG0
 
সোমবার ৩০ জন, মঙ্গলবার ৮০ জন এবং গতকাল বুধবার নিহত হয় ২৬ জনের বেশি। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। -আল জাজিরা
 
ইত্তেফাক/মোস্তাফিজ