জয়পুরহাট জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি সমর্থক ১৯ জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে বিভিন্ন নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার একরামুল হক সরকার জানান, জেলার নাশকতার মামলার আসামি যারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এমন ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জয়পুরহাট সদরে ৪জন, পাঁচবিবি থানা ৫ জন, কালাই ৪ জন, ক্ষেতলাল থানা ১ ও আক্কেলপুর থানা ৫ জন।
আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কাবস্থায় রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা বলে জানান এএসপি একরামুল হক সরকার। জেলা বিএনপি’র অফিস সহ জেলা শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
