বিচারকরা আদালতে, বিএনপিপন্থি আইনজীবীদের শ্লোগান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন আজ। সকাল থেকেই পরিস্থিতি নিয়ে ব্যাপক তোড়জোড়। বিচারিক কার্যক্রম শুরু জন্য ইতোমধ্যে মামলার বিচারকরা আদালতে ঢুকেছেন।
 
রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসেছে। অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের এই রায় ঘোষণার কথা রয়েছে। আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
IMG0
সকাল থেকেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা বকশি বাজারে আসতে শুরু করেছেন। দুই আসামী বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদকে আদালতে হাজির করা হয়েছে। বকশি বাজার মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
IMG1
সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার পক্ষে বিএনপিপন্থি আইনজীবিরা আদালতে ঢোকার আগে রাস্তায় স্লোগান দিয়েছেন। তবে বিএনপির কোন নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। 
 
ইত্তেফাক/আনিসুর