হবিগঞ্জে বিএনপি ও জামায়াতের ২২ নেতা-কর্মী আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪১
হবিগঞ্জের লাখাই উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ বিএনপি-জামায়াতের ২২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুল আলম। তিনি জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতদের মাঝে সদর থানায় ৩ জন, মাধবপুরে ৪ জন, চুনারুঘাটে ৩ জন, নবীগঞ্জে ৪ জন, বানিয়াচংয়ে ২ জন, আজমিরীগঞ্জে ২ জন, শায়েস্তাগঞ্জে ১ জন, লাখাইয়ে ৩ জনকে আটক করা হয়। এছাড়া নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। শহরের প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা ছাড়াও ট্রেন ও বাসে ব্যাপক তল্লাশি করা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস