ফুটবল সুপারস্টার লিওনেল মেসি জানিয়েছেন তার তৃতীয় পুত্রের নাম হবে চিরো। এ মাসের শেষে নয়তো মার্চের শুরুতে আর্জেন্টিনা অধিনায়ক মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো তৃতীয় পুত্রের আগমন আশা করছেন। ইনস্টাগ্রামে নিজের ছেলের নামের ব্যাপারটি নিশ্চিত করেন ৩০ বছর বয়সী মেসি।
IMG0
অনেকদিন ধরে সংসার করলেও রোকুজ্জো এবং মেসি গত বছর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। থিয়াগো ও ম্যাতিও নামে তাদের আরো দুই সন্তান আছে। মেসির সন্তানদ্বয়ের বয়স যথাক্রমে ৫ ও ২ বছর।
ইত্তেফাক/মোস্তাফিজ
