ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪
ট্রাক চাপায় রুবেল হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ঙ্গাইল গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শরিষাকুল বাজার এলাকার এ ঘটনা।
 
জানা গেছে, আড়ঙ্গাইল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র রুবেল হাসান শখের বসে তার বাবার সঙ্গে ভটভটি করে শাহজাদপুর যাচ্ছিলো। সকাল সাড়ে ৮টার দিকে তারা শরিষাকুল বাজার এলাকায় পৌঁছুলে রুবেল হাসান বাবার কাছে সদাই খাওয়ার বায়না করে। দোকান থেকে সদাই নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস