এসএসসির ইসলাম শিক্ষা পরীক্ষার 'খ' সেট প্রশ্নপ্রত্র ফাঁস চক্রের ২জনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহম্মেদ ভূঞাপুর বাজার সংলগ্ন বিরহাটি বেলতলা থেকে প্রাইভেট শিক্ষক শহিদুল ইসলামকে তার মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে ইসলাম শিক্ষা পরীক্ষার 'খ' সেট প্রশ্নপত্র দেখে আটক করে। পরে শহিদুলের দেয়া তথ্যমতে উপজেলার বাগবাড়ি গ্রাম থেকে রাসেল পারভেজ স্বাধীনকে (২৮) আটক করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুই শিক্ষক উপজেলার বাগবাড়ি এলাকার সাদ কোচিং সেন্টারে শিক্ষক বলে জানা গেছে।
আটককৃত প্রাইভেট শিক্ষক শহিদুল ইসলাম বাগবাড়ি এলাকার সোহরাব সিকদারের ছেলে, ও শিক্ষক রাসেল পারভেজ একই এলাকার সেকান্দার আলীর ছেলে।
দুই শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড শরিফ আহম্মেদ জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার শুরুতেই বাগবাড়ি এলাকা মোবাইল ফোনের ম্যাসেজ মাধ্যমে প্রশ্নপত্র লেনদেন করার সময় শহিদুল ইসলাম (২৫) ও রাসেল পারভেেকে (৩৮) আটক করা হয়। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র আর ম্যাসেঞ্জারে পাঠানো প্রশ্নপত্রের মিল পাওয়ায় তাদের আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি
