মালদ্বীপের প্রধান বিচারপতিকে ‘কেটে টুকরো করার’ হুমকি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪
গ্রেফতারের আগে মালদ্বীপের প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। বৃহস্পতিবার মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে শুনানির আগে সাঈদের আইনজীবী হিসান হুসেইন একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
প্রধান বিচারপতি উচ্চ পর্যায়ের রাজনীতিবিদদের বিরুদ্ধে দেয়া রায় ফিরিয়ে না নিলে তাকে ‘কেটে টুকরো টুকরো করার’ হুমকি দেয়া হয়। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আদালতের রায় অমান্য করে জরুরি অবস্থা জারির পর সাঈদকে গ্রেফতার করা হয়। প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকার প্রধানকে অভিযুক্ত করতে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু