পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। বৃহস্পতিবার রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বিএনপির নেতাকর্মীদের ইট-পাটকেলে জামিদুস সানী, পারভেজ, এখলাস, রফিক, রুমান ও বাশার আহত হয়েছেন। এরা সবাই কনস্টেবল এবং ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত। জনগণের নিরাপত্তার জন্য আমরাও যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলাম বলে সারাদেশে তেমন কোনো জানমালের ক্ষতি হয়নি। ভবিষ্যতেও আমরা এরকম সচেষ্ট থাকবো।
শুক্রবারের কর্মসূচি নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ততদিন থাকবে, যতদিন প্রয়োজন থাকবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। ঢাকায় এক ধরনের নিরাপত্তা থাকবে। আর জেলাগুলোতে অন্যরকম ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে। কোনো নিরীহ লোককে হয়রানি না করতে কঠোর নিষেধাজ্ঞা ও নির্দেশনা দেয়া আছে। গ্রেফতারের পর যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
