পদ্মায় ধরা পড়ালো বিশালাকার বোয়াল ও আইড় মাছ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী ও যমুনা নদীর সংযোগস্থল গোয়ালন্দের কুশাহাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার ধরা পড়েছে দুটি বড় বোয়াল ও আইঢ় মাছ। দৌলতদিয়া ঘাটের এক মাছ ব্যবসায়ী ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের এই বোয়াল ও ১৪ কেজি ৩০০ গ্রাম ওজনের আইড় মাছ দুটি বিক্রি করেছেন অর্ধ লক্ষাধিক টাকায়

দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তদার শাজাহান শেখ জানান, সকাল সাড়ে সাতটার দিকে জেলে হারান হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। বিশাল আকারের মাছ দুটি তিনি ওজন করেন। পরে হারান হালদারের কাছ থেকে বোয়াল মাছটি কিনেন এক হাজার ৫২০ টাকা এবং আইর মাছ এক হাজার ৫৩০ টাকা কেজি দরে। তাতে মাছ দুটির দাম আসে প্রায় ৫০ হাজার টাকা।

মাছ দুটি কেনার পর রবিউল নামের ঢাকার এক শিল্পপতির কাছে প্রায় ৫৩ হাজার টাকায় বিক্রি করেন।

শাজাহানের ব্যবসায়িক অংশীদার নুরুল ইসলাম জানান, মাছ দুটি গড়ে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, মাঝেমধ্যে ৫-৭ কেজি ওজনের বোয়াল ধরা পড়ে। কিন্তু এত বড় মাছ সহজে ধরা পড়ে না। এছাড়া এত বড় আইড় মাছ এর আগে ধরা পড়েনি।

ইত্তেফাক/নূহু