ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুতে পাঁচ উইকেট হারিয়ে বিপদে রয়েছে। এক লড়াই করছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩৭ রান নিয়ে ব্যাট করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৯ রান।
দ্বিতীয় দিনের পঞ্চম ওভারে ফিরে গেছেন লিটন দাস। পেসার সুরঙ্গা লাকমালের বলে প্লেড-অন হয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৫৪ বলে ৩টি চারে লিটন করেছেন ২৫ রান। এর পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে উইকেটে যোগ দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বেশিক্ষণ টিকতে পারেনি। ৪৬ বলে ১৭ রান করে ধনঞ্জয়ার বলে বোল্ড হয়ে ফিরে যান। এর পর ধনঞ্জয়ার বলেই ফিরে সাব্বির রহামান। এক পর আবারো ধনঞ্জয়ার বলে আউট হন আব্দুর রাজ্জাক।
প্রথম দিন রাজ্জাক-তাইজুলের ঘূর্ণির সঙ্গে মুস্তাফিজের বোলিং তোপে ২২২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এর আগে টেস্টে শ্রীলঙ্কা কখনোই বাংলাদেশের বিরুদ্ধে আড়াইশো রানের নিচে অলআউট হয়নি। সর্বনিম্ন ২৯৩ রান করেছিল লঙ্কানরা ২০০৮ সালে মিরপুরে।
ইত্তেফাক/ইউবি
