ইত্তেফাকের সাটুরিয়া সংবাদদাতার মাতা আর নেই

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৬
দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা সংবাদদাতা এম নজরুর ইসলামের মাতা মরহুমা হাজী মুছিয়া বেগম (৬২)  আর নেই । তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় মারা যান। 
 
তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার স্থানীয় রাধা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে উপজেলার মৈশা লৌহা জব্বারিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। 
 
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টি জেপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকি আবু, জেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল পাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার আহ্বায়ক মো. সাজাহান সরকার, হারুন অর রশিদ চিশ্তী  প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি