বেনাপোলে ডলার ও ভারতীয় মুদ্রাসহ আটক ৫

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮
ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। 
 
৪৯ বিজিবির সহকারী পরিচালক ইমামুল হক জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে কয়েকজন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচজনকে আটক করে। পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০ হাজার  ৯০০ ডলার, ৩৫ লাখ ২০ হাজার ভারতীয় রুপি ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়। যা বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা । 
 
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার মৃত চিটু বোকাউলের ছেলে নজরুল ইসলাম, ঢাকা মিরপুরের মৃত আব্দুর মান্নান খানের  ছেলে জুয়েল খান, মিরপুরের মৃত খবির উদ্দিনের ছেলে শহিদুর রহমান. নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার  আয়ুব আলীর স্ত্রী শাহিদা বেগম ও  ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মৃত কাওসার আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার। এদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
 ইত্তেফাক/ইউবি