হবিগঞ্জে বিএনপির প্রায় ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন জানান, সদর থানার দু’টি ছাড়াও লাখাই থানায় ১টি, বানিয়াচং থানায় ১টি এবং শায়েস্তাগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলায় মোট ৫শ’ জনকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
