ঢাকা টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১০
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে এগিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় দিন বাকি ২ উইকেটে আরও কিছু রান তুলে বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের টাগেট ছুড়ে দেবে লঙ্কানরা। যে টার্গেটই শ্রীলঙ্কা দিক না কেন, দ্বিতীয় দিন শেষেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে বাংলাদেশ। কারণ ইতোমধ্যে শ্রীলঙ্কার লিড ছাড়িয়ে গেছে ৩শ’র বেশি। কিন্তু নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই আড়াইশ’ বা ৩শ’র বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। 
 
নিজেদের টেস্ট ক্রিকেটে ১০টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এরমধ্যে তিনবার রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড আছে টাইগারদের। অন্য সাতটি ম্যাচ রানের ব্যবধানে জিতে বাংলাদেশ। তিনবারের মধ্যে সর্বোচ্চ ২১৫ রানের টার্গেট পেয়ে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট জর্জ-এ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২১৫ রানের টার্গে ৬ উইকেটে হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। 
 
এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের টার্গেটও স্পর্শ করে বাংলাদেশ। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে ১৯১ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটে ম্যাচ জিতে টাইগাররা। তৃতীয় ও শেষ সর্বোচ্চ ১০১ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ২০১৪ সালে মিরপুরের ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতেছিলো টাইগাররা।-বাসস।
 
ইত্তেফাক/কেআই