সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭
যৌথ প্রযোজনার নতুন নীতিমালা ঘোষিত হওয়ার পর প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’। গতকাল বৃহস্পতিবার সেন্সরে বোর্ডে পূজা-অদ্রিত অভিনীত 'নূরজাহান' ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি দেখার পর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন এবং ছাড়পত্র প্রদান করেন। তাই আসছে রোববার ছবিটি মুক্তি দিতে কোন বাধা থাকলো না।
 
এদিকে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন  বলেছেন, ‘আসছে ১৬ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’ 
 
দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নুরজাহান’। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। পূজা আগে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও অদ্রিতের এটি প্রথম সিনেমা। সিনেমার কাহিনী লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও ওপার বাংলার অভিমন্যু মুখার্জি।
 
ইত্তেফাক/ রেজা