পাট-বস্ত্রপ্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা-তারেক হাওয়া ভবনকে বিকল্প সচিবালয় বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। কারাবরণের মধ্য দিয়ে বেগম জিয়ার মুখোশ উন্মেচিত হয়েছে। জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এরপর থেকে বিএনপিকে রাজপথে দেখা যাবে না। আওয়ামী লীগই আছে এবং থাকবে।
মেলান্দহ শহীদমিনার মুক্তমঞ্চে শুক্রবার বিকেলে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করবে। এজন্য আমাদের সকল আসনের বিজয় নিশ্চিত করতে হবে। আর এজন্য মাঠপর্যায়ে নেতাকর্মীদের কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, জামালপুরের ৫টি আসনেই বিজয় আনতে নেতাদের জোরাল ভূমিকা রাখাতে হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাকিবিল্লাহ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, পৌরমেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, সাবেক পৌরমেয়র হাজী দিদার পাশা, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল হোসাইন আরজু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
