মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীর জয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭
ব্যাট বল উভয় দিকেই দুর্দান্ত নৈপুণ্য দেখালেন মাশরাফি বিন মর্তুজা। বিকেএসপিতে তার এই নৈপুণ্যে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩৬ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। মাশরাফি ব্যাট হাতে ৬৭ রান ও বল হাতে নিয়েছেন চার উইকেট। ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্স করায় ম্যাচসেরাও হন তিনি।  
 
শুরুতে ব্যাট করে আবাহনী করে ২১৭ রান তুলেছে। জবাবে ১৮১ রানে গুটিয়ে যায় কলাবাগান। মাত্র ১০৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল আবাহনী। সেখান থেকে ভারতীয় ব্যাটসম্যান শচীন রানার সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে দলীয় ২০৩ রানে আউট হন মাশরাফি। তিনটি চার ও পাঁচটি ছক্কার মারে ৫৪ বলে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৫৫ আর মোসাদ্দেক হোসেন করেছেন ৪০ রান। 
 
ব্যাট হাতে দুর্দান্ত খেলার পর বল হাতেও উজ্জ্বল মাশরাফি। কলাবাগান ওপেনার জসিমউদ্দিনকে দিয়ে প্রথম উইকেট শিকার করেন তিনি। এরপর একে একে তুলে নেন চারটি উইকেট। কলাবাগানের সর্বোচ্চ ৪০ রান এসেছে মুক্তার আলীর ব্যাট থেকে। 
 
ইত্তেফাক/কেআই