জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষে শুক্রবার দৈনিক ইত্তেফাক কার্যালয়ে ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে কেক কাটা হয়। জাতীয় পার্টি-জেপি নেতৃবৃন্দ এবং ইত্তেফাকের বিভিন্ন বিভাগ ও ইউনিয়নের কর্মকর্তারা এসময় আনোয়ার হোসেন মঞ্জুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, তারা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দলের নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, রুহুল আমিন এমপি, এজাজ আহমেদ মুক্তা, নাজমুন নাহার বেবী ও মোহাম্মদ হোসেন বেণু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল এবং কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান টুলু, সালাম বাহাদুর, হুমায়ুন কবির, জুয়েল ও মান্নু প্রমুখ ফুল দিয়ে জেপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
IMG0
দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাড়ে, যুগ্ম বার্তা সম্পাদক অশোক সিংহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ ও স্টিয়ারিং কমিটির সভাপতি আবুল খায়ের ও ডেপুটি ইউনিট চিফ আল মামুন, এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আখতার ও সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ আনোয়ার হোসেন মঞ্জুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও অনেক শুভানুধ্যায়ীও ইত্তেফাক কার্যালয়ে এসে পানিসম্পদ মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই
