কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উদযাপন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৬
 
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষে কাউখালীতে শুক্রবার কেক কাটা, আলোচনা সভা, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
 
এ উপলক্ষে সন্ধ্যায় জেপি কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, যুগ্ম সাধারণ সম্পাদক খান, মো. বাচ্চু, অধ্যক্ষ আ. সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, যুবসংহতির সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, মিজানুর রহমান, ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
 
পরে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বেল্লাল হোসেন।
 
ইত্তেফাক/আরকেজি