মঠবাড়িয়ায় পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫১
পিরোজপুর মঠবাড়িয়ায় পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ সমাবেশ শেষে শহরের বহেরাতলা এলাকা থেকে পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও যুবদল কর্মী রাসেলকে গ্রেফতার করা হয়।
 
এছাড়া গতকাল শুক্রবার রাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি খায়রুল আলম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে শহরের বহেরাতলা পথসভা করেন। এসময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করে তাদের আটক করে।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস