পাইকগাছা উপজেলা জেপির ৪১ সদস্যের কমিটি গঠন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৩
খুলনার পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির (জেপি) ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের সরল গ্রামে অ্যাডভোকেট এফ.এম.এ রাজ্জাকের বাসভবনে জেপির এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার।
 
সভায় নেতৃবৃন্দ বলেন, 'জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। এ জন্য দলের তৃণমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।'
 
নেতৃবৃন্দ বলেন, 'যে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, সেই মুহূর্তে বিএনপি-জামায়াতচক্র আবার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। জেপি ও ১৪দলের নেতাকর্মীরা যেকোনো মূল্যে তাদের প্রতিহত করবে।'
 
বক্তৃতা করেন, বটিয়াঘাটা উপজেলার জেপির সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পশারী, গোবিন্দ দাস, রামকৃষ্ণ জোয়ার্দ্দার, ইমরান হোসেন, ডা. বেল্লাল হোসেন, আবুল হোসেন, শাহজামাল প্রমুখ।
 
পরে অ্যাডভোকেট এফ.এম.এ রাজ্জাককে সভাপতি ও এস এম ইমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির  (জেপি) কমিটি ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/এসএস