গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় থ্রি-হুইলার উল্টে মঈন মুন্সি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ গ্রামে। এসময় চালক নিহতেরে চাচা আব্দুল খালেক মুন্সি (৩৫) আহত হয়। তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাচা-ভাতিজা দু'জনে একটি হলুদ ভাঙ্গা মেশিন নিয়ে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার দিকে আসছিল। এসময় একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে রাস্তার খাদে পড়ে যায় থ্রি-হুইলারটি। ফলে এর নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মঈন উদ্দিন মারা যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/এসএস
